পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বান- বইমেলার হট্টগোল প্রসঙ্গে ফারুকী

খবরওয়ালা অনলাইন ডেস্ক: কারো পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’র স্টলে বাগবিতণ্ডা-হট্টগোলের ঘটনায় নিন্দা জানিয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ফেসবুকে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

তিনি লেখেন,  ‘আসুন আমরা সবাই সব রকম উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকি এবং সতর্ক থাকি কারো পাতা ফাঁদে পা দিয়ে জুলাইয়ের অর্জন যেন জটিলতায় না ফেলি।’

হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি লেখেন, ‘গতকাল বাংলা একাডেমিতে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম।  নামার পর থেকে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং ঘটনার সব রকম ব্যাখ্যা এবং বিশ্লেষণ সংগ্রহ করেছি।’

তিনি উল্লেখ করেন, ‘একাডেমি ইতিমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে।  কমিটি তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।  পাশাপাশি এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য- এ ধরনের ঘটনা আর ঘটতে দেয়া যাবে না।’

এর আগে বাগবিতণ্ডা-হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।  এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশে নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতিই অবজ্ঞা প্রদর্শন করে।  নিন্দা জানান উপদেষ্টা মাহফুজ আলমও।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।