পাথরবাড়ীয়া হিজলাকর দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ

কুমারখালী প্রতিনিধি ॥ শিক্ষার মানোন্নয়ন, ঝরেপড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি ও ভাল ফলাফলের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাথরবাড়ীয়া হিজলাকর দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) সকালে মাদরাসার একটি শ্রেণি কক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাথরবাড়ীয়া হিজলাকর দাখিল মাদ্রাসার সভাপতি মো. তুহিন রেজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাদরাসার সুপার মো. মিজানুর রহমান, অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা। সভাপতি তুহিন রেজা বলেন, নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে রুটিন তৈরি ও পরিকল্পনা করে পড়াশোনা করতে হবে। শুধু ফলাফল নয়, প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে দেশ ও জাতির সেবা করতে হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।