পাবনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাবনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ মিয়া (৩৫) নামের এক ট্রাকচালকের মৃত‍্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-ঈশ্বরদী সড়কের অরনকোলা হারুখালী মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের বড় মাটিয়া এলাকার খোকন প্রামাণিকের ছেলে।

আহতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্টপুর গ্রামের বাবু মিয়া (৩০), চুকাই এলাকার মো. শিমুলের ছেলে নাজমুল হক (৩০) এবং মুন্সীগঞ্জের গজারিয়ার ওহেদ মিয়ার ছেলে মো. আশরাফুল (৩৫)।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়‍্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে দুটি ট্রাকেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাক দুটির ভেতরে চালকসহ তিন-চারজন আটকা পড়লে তাদের উদ্ধার করা হয়। এর মধ‍্যে ট্রাকচালক সবুজ মিয়া ঘটনাস্থলেই মারা যাওয়ায় পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। আর আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।