পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নিয়ে ফাঁস নিলেন স্বামী

পারিবারিক কলহের জের ধরে হবিগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আউড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।

নিহতরা হলেন- ওই গ্রামের রুহুল আমিন ও তার দ্বিতীয় স্ত্রী মুর্শিদা আক্তার (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মুর্শেদা আক্তারের (২৫) সঙ্গে ঝগড়া হয় স্বামী রুহুল আমিনের। ঝগড়ার একপর্যায়ে স্বামী-স্ত্রী রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা চেষ্টা করে। এ সময় স্বামীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর স্ত্রী মুর্শিদা আক্তার ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি আলমগীর কবির জানান, রুহুল আমিন দুটি বিয়ে করেছেন। পারিবারিক কলহের জের ধরেই ছোট স্ত্রীসহ নিজ ঘরে এক সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগায় স্বামী-স্ত্রী। কিছুক্ষণ পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা এগিয়ে এসে রুহুল আমিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর স্ত্রী মুর্শিদা আক্তার ঘটনাস্থলেই মারা যায়।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।