পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

ময়মনসিংহের গৌরীপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোকশেদ আলী (৩০)।

সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকশেদ আলী ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে মোকশেদের চাচা বাচ্চু মিয়া ও তার ছেলে আকাশ মিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া থামাতে গেলে আকাশ ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন মোকশেদ। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের মা পারুল বেগম বলেন, তার ছেলে শুধু ঝগড়া থামাতে গিয়েছিল, কিন্তু আকাশের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।