পার্লারের ওয়াশরুমে নারীর ঝুলন্ত লাশ, পাশে মিলল ‘সুইসাইড নোট’

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের একটি পার্লারের ওয়াশরুম থেকে প্রিয়াঙ্কা বিশ্বাস (৩৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জিইসি মোড় এলাকার এরিয়াল লিজেন্ড ভবনের ৮ম তলায় অবস্থিত ‘নাদিয়া’স মেকওভার’ পার্লারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গলায় ফাঁস লাগানো অবস্থায় ওয়াশরুমে ঝুলছিল লাশটি। এ সময় তাঁর একটি ডায়েরিতে কয়েক লাইনের একটি ‘সুইসাইড নোট’ পাওয়া যায়। নোটের উল্লেখযোগ্য কিছু বাক্য হলো—‘আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি? দায়িত্বের সঙ্গে আর পেরে উঠছি না। এত দায়িত্ব কেন আমার? আমি শান্তি চাই জাস্ট রিলাক্স।’

Z পার্লারের ওয়াশরুমে নারীর ঝুলন্ত লাশ, পাশে মিলল ‘সুইসাইড নোট’

প্রিয়াঙ্কা রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সমীর দে ও অঞ্জলী দে দম্পতির মেয়ে। তিনি নগরীর আগ্রাবাদ এলাকায় বসবাস করতেন এবং বাঁশখালীর সিকদারবাড়ির সজীব দত্তের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি নাদিয়া’স মেকওভারে ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলইমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধরা হচ্ছে। পার্লার থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।