পিআর পদ্ধতি ইসলামবিরোধী: নেজামে ইসলাম পার্টি

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক বলেছেন, আসনভিত্তিক নির্বাচন একটি মিমাংসিত বিষয়, এতে সংস্কারের কোনো সুযোগ নেই।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “প্রচলিত নির্বাচন পদ্ধতির বাইরে গিয়ে আনুপাতিক বা পিআরের মতো আজগুবি পদ্ধতির দাবি করা হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, কিছু ইসলামী দলও এই দাবিতে শামিল হয়েছে। অথচ ইসলাম জনগণকে রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য ও সৎ ব্যক্তিকে বেছে নিতে বলেছে, দল বা প্রতীককে নয়। তাই পিআর পদ্ধতি ইসলামবিরোধী।”

তিনি অভিযোগ করে বলেন, পিআর পদ্ধতির দাবি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র। এই ব্যবস্থায় সরকার ও রাষ্ট্র সবসময় দুর্বল হয়ে পড়বে এবং বিদেশি প্রভাবের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে।

পদ্ধতিটিকে বিদেশি চাপের ফরমায়েশি নির্বাচন আখ্যা দিয়ে আশরাফুল হক আরও বলেন, “এটি পতিত ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার হাতিয়ার হবে। কারণ ভবিষ্যতে কোনো আসনে এককভাবে আওয়ামী লীগ বা তাদের সহযোগীরা বিজয়ী হওয়ার সুযোগ পাবে না। কিন্তু আনুপাতিক হিসাবের জটিলতায় তারা আসন পেয়ে যাবে, যা জনগণ কখনো মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “যারা কথিত পিআর নির্বাচনের দাবি করছে, তারা ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তাদের অনেকের জামানতও বাজেয়াপ্ত হবে।”

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।