পিএসসির ৯ম গ্রেডে এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, ১৬২২ প্রার্থী উত্তীর্ণ

স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধপ্তরের (LGED) সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদের প্রার্থীদের বাছাই পরীক্ষার (MCQ) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। প্রকাশিত ফল অনুযায়ী ১ হাজার ৬২২ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্দেশনা

১. সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল (সিভিল ইঞ্জিনিয়ারিং)-৮০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২. কোনো প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের কোনো উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া গেলে লিখিত ও মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

৩. প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

৪. লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষাসংক্রান্ত তথ্যাবলি পরে জাতীয় দৈনিক পত্রিকা এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

* উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও বিস্তারিত দেখুন এখানে

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।