পেঁয়াজ ও রসুনের নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি কমে

রান্নায় পেঁয়াজ ও রসুনের ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। এগুলো শুধু খাবারের স্বাদ বাড়ায় না, বরং শরীরের জন্যও উপকারী। নিয়মিত পেঁয়াজ ও রসুন খেলে শরীরে ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব। তবে রসুনের উপকার পেতে সঠিকভাবে খাওয়াটা জরুরি। রসুন কাটার বা থেঁতলে অন্তত ১০ মিনিট রেখে দিলে অ্যালিসিন সক্রিয় হয় এবং স্বাস্থ্য উপকার বাড়ে।

এমস ও হার্ভার্ড প্রশিক্ষিত চিকিৎসক ডা. সৌরভ শেঠি জানিয়েছেন, পেঁয়াজ ও রসুন অ্যালিয়াম পরিবারের সদস্য, যা লিভারের ডিটক্স প্রক্রিয়া সক্রিয় করে এবং শরীরের ক্ষতিকর উপাদান দূর করতে সহায়তা করে। এছাড়া এগুলো অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। পেঁয়াজ ও রসুনে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং শরীরের প্রতিরক্ষা গড়ে তোলে।

ডা. শেঠি বলেন, অর্গানোসালফার যৌগ, যেমন অ্যালিসিন, ডায়ালিল সালফাইড ও ডায়ালিল ডিসালফাইড ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। নিয়মিত পেঁয়াজ ও রসুন খেলে কোষের অস্বাভাবিক বৃদ্ধি কমে এবং টিউমারের সম্ভাবনা হ্রাস পায়। এছাড়া এগুলো ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং শরীরের ভালো ব্যাকটেরিয়া বাড়ায়।

আমেরিকান ইনস্টিটিউট ফর ক্যানসার রিসার্চ ২০১৬ সালে রসুনকে ‘ফুড দ্যাট ফাইট ক্যানসার’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। লাল পেঁয়াজ, ছোট পেঁয়াজ, পেঁয়াজকলি ও পেঁয়াজ শাকও ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ, যা টিউমার বৃদ্ধিকে নিয়ন্ত্রণে সাহায্য করে। ব্রিটিশ জার্নাল অব ক্যানসারে প্রকাশিত তথ্যানুযায়ী, পেঁয়াজ ও রসুন প্রস্টেট, পাকস্থলী, বৃহদন্ত্র, খাদ্যনালি এবং স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে কার্যকর।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।