প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী মাসুদ পাভেল (৩৫) নামের গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সজীব মোল্লা ওরফে ইমরান (২৪) নামে আরও একজন। 

শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মোসলেম মাস্টারের ছেলে। আহত ইমরান একই গ্রামের আব্দুর সবুর মোল্লার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসা ও পূর্ববিরোধ নিয়ে পাভেলের সঙ্গে জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে বাজারে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা পাভেল ও ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে পথেই পাভেল মারা যান।

জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, পাভেল নিয়মিত নামাজ-কালাম পড়তো, ভালো ছেলে ছিল। মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এর সঠিক বিচার আমরা চাই।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক আছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।