প্রথমবার গৌরীকে নিয়ে প্রকাশ্যে এলেন আমির খান

প্রেমে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। প্রেমিকার নাম গৌরী স্প্র‍্যাট। নতুন প্রেমিকার কথা প্রকশ্যে আনার পর থেকেই তিনি আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। প্রেমের খবর জানাজানি হওয়ার পর মঙ্গলবার (১৮ মার্চ) মুম্বাইয়ে প্রেমিকা গৌরী সঙ্গে প্রথম প্রকাশ্যে আমিরকে দেখা গেল। মুম্বইয়ের এক্সেল অফিসে প্রথমবার জুটির ছবি তোলে সাংবাদিকরা।

মঙ্গলবার মুম্বাইয়ে এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসের ঠিক বাইরে আমির ও গৌরীকে দেখতে পাওয়া যায়। গৌরী যখন অফিস থেকে বের হচ্ছিলেন, তখন বাইরে অপেক্ষা করছিলেন আমির।

পাপারাজ্জিদের দিকে তিনি আন্তরিকভাবে হাত নাড়েন। পাপারাজ্জিদের তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গৌরী গাড়িতে উঠছেন। দূর থেকেই তাকে ভিডিওবন্দি করা হয়। গৌরী অবশ্য মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলতে চাননি, নিজেকে সংবাদমাধ্যমের থেকে দূরে রাখতেই চেয়েছিলেন।

এদিন আমিরকে ঢিলেঢালা কালো প্যান্টের সঙ্গে একটি স্টাইলিশ প্রিন্টেড কুর্তায় দেখা যায় তাকে, অন্যদিকে গৌরীকে ধূসর ট্রাউজারের সঙ্গে একটি সুতির সাদা শার্টে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে এর আগে আমির খান প্রথমে রিনা দত্ত ও পরে কিরণ রাওকে বিয়ে করেছিলেন। এই দুজনের সঙ্গেই তার আইনত ডিভোর্স হয়ে গিয়েছে। 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।