প্রধানমন্ত্রী মোদির মা হবেন রাভিনা ট্যান্ডন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বায়োপিক নির্মাণ করা হচ্ছে। সিনেমাটির পরিচালনা করছেন ক্রান্তি কুমার চৌধুরী এবং প্রযোজনা করছেন সিলভার ক্যাস্ট ক্রিয়েশন্স। এটি মূলত একজন মা ও ছেলের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হওয়া জীবনীভিত্তিক ছবি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

নরেন্দ্র মোদির জীবনভিত্তিক সিনেমার নাম হবে ‘মা বন্দে’। এই বায়োপিকে মোদির প্রয়াত মা হীরাবেনের চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। মোদির চরিত্রে অভিনয় করবেন মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন।

নির্মাতারা জানিয়েছেন, নরেন্দ্র মোদির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ফুটিয়ে তোলার জন্য সিনেমায় উন্নত ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হবে। চরিত্রের অনুকরণে অভিনেত্রী রাভিনার শারীরিক ও মানসিক প্রস্তুতিরও প্রয়োজন হবে।

অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বলেন, হীরাবেনের চরিত্রে অভিনয় তার জন্য বিশেষ অভিজ্ঞতা। সিনেমায় হীরাবেনের শৈশব, পারিবারিক সংগ্রাম এবং জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও পরিবারকে ধরে রাখার গল্প ফুটে উঠবে।

মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে বলেছেন, মোদির চরিত্রে অভিনয় করা তার কাছে সম্মানের। শৈশব থেকে গুজরাটে বেড়ে ওঠার সময় মোদির কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার অভিনয়ে সাহায্য করবে বলে আশা করছেন তিনি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।