প্রধান বিচারপতির দায়িত্বে জুবায়ের রহমান চৌধুরী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন। 

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিদেশ সফরে থাকায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিল ও কাতারে যাতায়াত ও অবস্থানকালে, ৯ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত, অথবা প্রধান বিচারপতির দেশে ফেরার আগ পর্যন্ত, আপিল বিভাগের দ্বিতীয় প্রবীণ বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।