প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় তারা কুশলাদি বিনিময় ও বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান বিচারপতির দায়িত্বগ্রহণের এক বছর পূর্তিতে হাইকমিশনার তাঁকে অভিনন্দন জানান এবং বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জনে তাঁর পদক্ষেপের প্রশংসা করেন।

বিশেষভাবে তিনি প্রধান বিচারপতির ঘোষিত বিচারবিভাগ সংস্কারের রোডম্যাপ, বিচারিক সেবায় স্বচ্ছতা আনতে ১২ দফা নির্দেশনা, লিগ্যাল এইড প্রদানে ক্যাপাসিটি টেস্ট চালু, উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন প্রণয়ন, সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপগুলোকে সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করেন।

সারাহ কুক আশা প্রকাশ করেন, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধান বিচারপতির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যুক্তরাজ্য একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে সহযোগিতা অব্যাহত রাখবে।

প্রধান বিচারপতিও বিগত এক বছরে বিচার বিভাগের উন্নয়নে তাঁর নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।