প্রবাসীদের ব্যালটে থাকবে শুধু প্রতীক : ইসি সানাউল্লাহ

আসন্ন জাতীয় নির্বাচনে বিদেশে থাকা বাংলাদেশি ভোটারদের জন্য ব্যালটে প্রার্থীর নাম না রেখে শুধু প্রতীকের ছবি রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে করে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফলজ মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘প্রবাসী ভোটারদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হবে এবং এজন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে। ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠাতে হবে ঢাকায়।’

প্রার্থীদের নাম ব্যালটে না থাকার বিষয়ে তিনি জানান, সময় বাঁচাতে প্রবাসীদের কাছে কেবল প্রতীকের ছবি সংবলিত ব্যালট পাঠানো হবে। তবে প্রার্থীদের নাম অনলাইনে দেখা যাবে।

দেশেও যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার যোগ্য, যেমন সরকারি কর্মচারী, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও একইভাবে ভোট দিতে পারবেন।

আইনি জটিলতা ও চ্যালেঞ্জ প্রসঙ্গে কমিশনার সানাউল্লাহ বলেন, ‘একটি বড় চ্যালেঞ্জ হলো, যদি কোনো প্রার্থীর প্রার্থিতা শেষ মুহূর্তে আদালত কর্তৃক বাতিল হয়, তাহলে সেই আসনের পোস্টাল ব্যালটগুলো বাতিল বলে গণ্য হতে পারে। এই সমস্যা সমাধানের জন্য আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে।’

ইসি আরও জানিয়েছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণে প্রতি ভোটারের পেছনে আনুমানিক ব্যয় হবে ৬০০ থেকে ৭০০ টাকা।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।