প্রাথমিক শিক্ষক নিয়োগ: লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর ও সময়সীমা

অন্তর্বর্তী সরকার নতুন বিধিমালা জারি করেছে, যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর ও সময়সীমা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বিধিমালার তফসিল-২ অনুযায়ী, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে ৯০ নম্বরের এবং মৌখিক পরীক্ষা হবে ১০ নম্বরের।

লিখিত পরীক্ষা চারটি বিষয়ে হবে: বাংলা (২৫ নম্বর), ইংরেজি (২৫ নম্বর), গণিত ও দৈনন্দিন বিজ্ঞান (২০ নম্বর) এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) (২০ নম্বর)। লিখিত পরীক্ষায় মোট সময় থাকবে ৯০ মিনিট। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার সুযোগ পাবেন।

লিখিত পরীক্ষায় পাস নম্বর হলো ৪৫ (মোট নম্বরের ৫০%)। মৌখিক পরীক্ষায় পাস নম্বর হলো ৫ (মোট ১০ নম্বরের ৫০%)। মৌখিক পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

নতুন এই বিধিমালা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ নামে অভিহিত হবে এবং অবিলম্বে কার্যকর হবে। এর ফলে পূর্ববর্তী ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯’ রহিত বলে বিবেচিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, এই নতুন বিধিমালা অনুযায়ী চলতি আগস্ট মাসের মধ্যেই প্রায় সাড়ে ১৩ হাজার শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।