বৃহস্পতিবার, ৪ই জুন ২০২৬, ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ই জুন ২০২৬, ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু ধর্ষণের পর শিশু হত্যা: কাঠগড়ায় সোহেল দম্পতি চামড়ার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং কোরবানির মৌসুমে সরকারি দামের অকার্যকারিতা ইউরেনিয়াম মজুত হস্তান্তর করলেও বহাল থাকবে ইরানের মার্কিন নিষেধাজ্ঞা ঈদের সকালে মায়ের সাথে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ শিশুর ইরানে নতুন করে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের মূল্যে তীব্র ঊর্ধ্বগতি মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে মার্কিন তেল ট্যাংকারে ইরানের সামরিক বাহিনীর হামলা ইরানে নতুন মার্কিন হামলা ও বন্দর আব্বাসে তীব্র বিস্ফোরণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হাসপাতালে শ্বাসরুদ্ধকর পরিবেশেই প্রাণহানি, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয়টি নবজাতক শিশুর রহস্যজনক মৃত্যু

দেশ

ফটক ভেঙে উপাচার্যের বাসভবনে বিক্ষোভ শিক্ষার্থীদের, সিন্ডিকেট সভা বাতিল

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ফটক ভেঙে উপাচার্যের বাসভবনে বিক্ষোভ শিক্ষার্থীদের, সিন্ডিকেট সভা বাতিল

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ ক্যাম্পাসের অভ্যন্তরে উপাচার্য শুচিতা শরমিনের বাসভবনে প্রবেশ করে বিক্ষোভ করেছেন। এ সময় উপাচার্য বাসভবনে উপস্থিত ছিলেন। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলের দিকে, যখন উপাচার্য বাসভবনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা আহ্বান করেন, শিক্ষার্থীরা ওই সভা বাতিলের দাবি জানান। শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ এবং হট্টগোলের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সভাটি স্থগিত করে, এবং পরবর্তীতে তা ভার্চুয়ালি আয়োজন করার সিদ্ধান্ত নেয়।

আজ দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ উপাচার্য শুচিতা শরমিনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযোগ করেন যে, দুই শিক্ষক প্রতিনিধিকে সিন্ডিকেট থেকে বাদ দিয়ে আওয়ামী লীগের সমর্থকদের পুনর্বাসন করা হয়েছে এবং পাতানো সিন্ডিকেট প্রতিহত করার আহ্বান জানান। উপাচার্যের বাসভবনের সামনে প্রায় দুই ঘণ্টা অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে, বেলা সাড়ে তিনটার দিকে, শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, ‘শুক্রবার বিকেলে উপাচার্য যে সিন্ডিকেট সভা আহ্বান করেছেন, তাতে কোনো এজেন্ডা নেই। নিজের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি কোনো গোপনীয়তার সঙ্গে এই সভা আহ্বান করেছেন। আমরা এই সিন্ডিকেট সভা মানি না।’

এ সময় উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা কথা বলেন সহকারী প্রক্টর মারুফা আক্তার। মারুফা আক্তার শিক্ষার্থীদের জানান, সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ের একটি অত্যন্ত গোপনীয় সভা। এবারের সভায় নতুন করে তো কোনো এজেন্ডা আসবে না। কোনো ফ্যাসিস্টকে সিন্ডিকেট সদস্য বা অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে না।

এ সময় সহকারী প্রক্টর শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে প্রক্টর কার্যালয়ে আলোচনায় বসার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে বলেন, তারা উপাচার্যের সঙ্গে তাঁর বাসভবনেই কথা বলতে চান।

শিক্ষার্থীরা সহকারী প্রক্টরকে বলেন, ‘আমরা কয়েক মাস আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে ২২ দফা দাবি দিয়েছিলাম। কিন্তু আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। আপনারা পাতানো সিন্ডিকেট দিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চাচ্ছেন। আমরা পাতানো সিন্ডিকেট মানি না। আমরা অযোগ্য প্রক্টরের পদত্যাগ চাই।’

বাংলা বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘পাতানো সিন্ডিকেট ও আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন ঠেকাতে আমরা শিক্ষার্থীরা আন্দোলন করছি। আমাদের ১০ দফা দাবি মেনে না নিলে ও সঠিক ব্যাখ্যা না দিলে আমরা এক দফা দাবিতে যেতে বাধ্য হব। আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় রবিবার থেকে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।’

এ সময় শিক্ষার্থীরা উপাচার্যেরও পদত্যাগ দাবি করে স্লোগান দেন। পরে উপাচার্যের বাসভবনে সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি তুলে ধরেন ওই শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রসায়ন বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম, দর্শন বিভাগের শিক্ষার্থী নাসিম বিল্লাহ, লোকপ্রশাসন বিভাগের মোকাব্বেল শেখ, মাইদুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল মোল্লা, ইতিহাস বিভাগের মোশাররফ হোসেন, আবদুল করিম, মিরাজুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীদের ১০ দফা

শিক্ষার্থীদের ১০ দফা দাবিগুলো হলো- রেজিস্ট্রারের মেয়াদ শেষ হওয়ায় তাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ; অভ্যন্তরীণ শিক্ষকদের প্রতিনিধি করে সিন্ডিকেট সভা আহ্বান; মেয়াদ শেষ না হওয়ায় বাতিল করা দুই শিক্ষককে সিন্ডিকেট সদস্য হিসেবে ফিরিয়ে আনার ব্যবস্থা; ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রোডম্যাপ ঘোষণা; সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধি রাখার বিধান; সিন্ডিকেটের আলোচ্য বিষয় সাংবাদিকদের কাছে প্রকাশ করা; অবকাঠামো উন্নয়নে নিয়োগ পাওয়ার পর উপাচার্যের পদক্ষেপ শিক্ষার্থীদের মাঝে প্রমাণ সাপেক্ষে উপস্থাপন করা; বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান উপদেষ্টার কাছে দ্রুত সময়ের মধ্যে চিঠি পাঠানো; স্বৈরাচারের দোসরদের সঙ্গে সখ্যের কারণ স্পষ্ট করে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে ক্ষমাপ্রার্থনা এবং গত প্রশাসনে বিভিন্ন প্রশাসনিক পদে যারা ছিলেন, তাদেরকে নতুন পদ বণ্টন না করা ও শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন।

এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে হঠাৎ করেই উপাচার্যের পদত্যাগ দাবি করে বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী। এই দাবিতে ওই দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবন ও তার কার্যালয়ের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেন তারা।

শিক্ষার্থীরা জানান, গত বছরের ২৭ নভেম্বর উপাচার্য শুচিতা শরমিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পদত্যাগের দাবি তুলে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তারা। পরে নির্ধারিত সময়সীমার মধ্যে পদত্যাগ না করায় ২৮ নভেম্বর দুপুরে উপাচার্যের কার্যালয়ের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন শিক্ষার্থীদের ওই অংশ। কিন্তু শিক্ষার্থীদের অপর একটি অংশ উপাচার্যের পক্ষ নেওয়ায় এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয় দুই দল শিক্ষার্থীর মধ্যে। এমন পরিস্থিতিতে দীর্ঘ ও স্বল্প মেয়াদে শিক্ষার্থীদের ২২ দফা দাবি বাস্তবায়নে উপাচার্য সম্মত হলে ওই আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল।

গতকাল আবারও আন্দোলনের সূচনা হয় ৬ ফেব্রুয়ারি উপাচার্য একাডেমিক কাউন্সিলের সভায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দীন এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়াকে সিন্ডিকেট সদস্য পদ বাতিল করার প্রতিবাদে। দুই বছরের জন্য তারা নির্বাচিত হয়েছিলেন গত বছরের ৩০ এপ্রিল।

বারবার আন্দোলন নিয়ে অস্বস্তি
 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক শুচিতা শরমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান গত বছরের ২৩ সেপ্টেম্বর। এরপর গত বছরের ৩০ অক্টোবর সহ–উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক গোলাম রাব্বানি।

বিশ্ববিদ্যালয়ের অন্তত সাতজন শিক্ষকের সঙ্গে উপাচার্যবিরোধী আন্দোলন নিয়ে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা ঠুনকো বিষয় নিয়ে কথায় কথায় উপাচার্যের পদত্যাগ এবং অন্য দাবিদাওয়া নিয়ে বারবার আন্দোলনে নামায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে মারাত্মক অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে বলে জানান। মূলত বিশেষ উদ্দেশ্যে এসব নিয়ে শিক্ষার্থীদের খেপিয়ে তোলার একটি ভয়ানক সংস্কৃতি তৈরি হয়েছে এখানে, যা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করছে।

ওই শিক্ষকেরা আরও বলেন, শুচিতা শরমিন উপাচার্য নিয়োগ পাওয়ার পরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ শুরু থেকেই নেতিবাচক মনোভাব পোষণ করে আসছিলেন। এর বহিঃপ্রকাশ ঘটে গত বছরের ২৬ নভেম্বরে আবু হেনা মোস্তফা কামাল খানকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার পর। শিক্ষকদের ওই অংশটি আবু হেনাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাঁর নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। এতে শিক্ষার্থীদের একটি অংশও যোগ দেয়। পরে এই দাবির মুখে আবু হেনা মোস্তফা কামালের নিয়োগ বাতিল করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন অর রশিদকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

কিন্তু এরপরও উপাচার্যবিরোধী এই মনোভাবের রেশ কাটেনি। বর্তমানে সহ–উপাচার্য ও কোষাধ্যক্ষকে ঘিরে নতুন করে আবার আন্দোলন শুরু করা হয়েছে। এতে সাধারণ শিক্ষক-শিক্ষার্থী সবাই বিব্রত।

উপাচার্য শুচিতা শরমিন গণমাধ্যমকে এ বিষয়ে বলেন, দুজন শিক্ষককে সিন্ডিকেট থেকে বাদ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে। ওই দুই শিক্ষক ফ্যাসিস্টের দোসর বলে তারা বাদ দেওয়া দাবি তুলেছিলেন। তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ২২ দফা নিয়ে আলোচনা করে সেসব দফার বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। কিন্তু তারপরও একের পর এক ইস্যু তৈরি করে এভাবে আন্দোলন করাটা কাম্য নয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। প্রশাসনিক নানা জটিলতা সৃষ্টি হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডও বিঘ্ন ঘটছে। শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে আগেও আমরা আলোচনা করেছি, প্রয়োজনে আবার বসব। যতবার লাগে ততবার বসব। তারপরেও আমার অনুরোধ থাকবে, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ যাতে বিঘ্ন না হয়, সে ব্যাপারে শিক্ষার্থীরা যেন সচেতন থাকেন।’

 

সূত্র:প্রথম আলো

খবরওয়ালা/আরডি