ইবির ধর্মতত্ত্ব অনুষদের ফলে পাসের হার ৭৯ শতাংশ

ইবি প্রতিনিধি ॥ ইবির ধর্মতত্ত্ব অনুষদের ফলে পাসের হার ৭৯ শতাংশ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাশের হার ৭৯.২৫ শতাংশ। গতকাল রোববার (১২মে) দুপুর ২টায় সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেন ধর্মতত্ত্ব অনুষদের ডীন ও পরীক্ষার সমন্বয়ক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশরাফী।

ইবির ধর্মতত্ত্ব অনুষদের ফলে পাসের হার ৭৯ শতাংশ

 

ইবির ধর্মতত্ত্ব অনুষদের ফলে পাসের হার ৭৯ শতাংশ

 

এসময় তিনি জানান, আমাদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩২০ আসনের বিপরীতে ১ হাজার ৯০৬ জন আবেদন করে এবং ১ হাজার ৭৭৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। আমাদের প্রকাশিত ফলাফলে ১৪০৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে যার শতকরা হার ৭৯.২৫ শতাংশ। পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা যায় ১০০ নম্বরের পরীক্ষায় ৬৮.৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে মোঃ আশিক মিয়া। উল্লেখ্য, গত ১১ মে শনিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

মোট ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়। 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।