ফায়েজুল গোরাবাহ্ ওয়াকফিয়াত পৌর ঈদগাহ ও গোরস্থান কমিটির সভা অনুষ্ঠিত 

নিজ সংবাদ ॥ যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে গতকাল বিকাল সাড়ে পাঁচ টায় কুষ্টিয়া পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আলী মিলনায়তনে ফায়েজুল গোরাবাহ্ ওয়াকফিয়াত পৌর ঈদগাহ ও গোরস্থান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বিশেষ কারনে সভায় অনুপস্থি থাকায়। সভার সভাপতিত্ব করেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র-২ ও পৌর ঈদগাহ ও গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান (আনিছ)। এসময় উপস্থিত ছিলেন পৌর ঈদগাহ কমিটির অধিকাংশ সদস্যবৃন্দ। এই সভার আলোচ্য বিষয়বস্তু ছিল পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদের নামাজের সময়সূচী নির্ধারণ করা। এসময় কমিটির সংখ্যাগরিষ্ঠদের আলোচনা সাপেক্ষ্যে পবিত্র ঈদ-উল-ফিতর এর ১ (টি) নামাজের জামাত করার সির্দ্ধান্ত গ্রহণ করা হয় এবং পবিত্র ঈদ-উল-ফিতর নামাজের সময়সূচী নির্ধারণ করা হয় সকাল  ৮:00 টায়। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।