ফুটবলার ফাহমিদুল আবারও আসতে চান বাংলাদেশে

আলোচিত প্রবাসী ফুটবলার ফাহমিদুল আবারও আসতে চান বাংলাদেশে। গতকাল টি স্পোর্টসে প্রচারিত এক সাক্ষাৎকারে ফাহমিদুল জানিয়েছেন, বাংলাদেশ দলের হয়ে খেলার অপেক্ষায় আছেন তিনি। মিস করছেন জাতীয় দলের ফুটবলারদের। তিনি বলেন, ‘সেটা ছিল খুবই ভালো অভিজ্ঞতা (বাংলাদেশ দলের সঙ্গে ক্যাম্প)। বলার অপেক্ষা রাখে না, সবাইকে মিস করছি। সবাইকে তো অবশ্যই মিস করছি, সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কারও সঙ্গে খারাপ সম্পর্ক ছিল না। সবার সঙ্গে এখনো আমার কথা হয়। সেদিন জামাল (ভূঁইয়া) ভাইয়ের জন্মদিন ছিল, তাঁকে হ্যাপি বার্থডে জানিয়েছি। সবাইকে মিস করছি। আবার ইনশা আল্লাহ–আল্লাহ চাইলে একসঙ্গে খেলব।’

বাংলাদেশ দলের সাবেক ফুটবলার ও ফুটবল ক্লাব ফর্টিসের ম্যানেজার রাশেদুল ইসলাম প্রশিক্ষণ নিতে গেছেন হাঙ্গেরিতে। সে প্রশিক্ষণের ফাঁকে গতকাল তিনি ইতালিতে গিয়েছিলেন ফাহমিদুলকে দেখতে। তাঁর লিগ দেখতে, বাংলাদেশে এই প্রবাসী ফুটবলার ইতালিতে কোন পর্যায়ে খেলেন। সেখানেই ফাহমিদুলের সঙ্গে তাঁর কথা হয়। বাংলাদেশের সমর্থকদের সমর্থনে উচ্ছ্বসিত ফাহমিদুল, ‘বাংলাদেশের ফুটবল দর্শকদের ধন্যবাদ। তারা আমাকে সমর্থন দিচ্ছে। যখন থেকে ওরা আমাকে চেনে, ওরা আমাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। আমিও আমার সর্বোচ্চটা দিয়ে উচ্ছ্বসিত করব আরও। ইনশা আল্লাহ আল্লাহ যদি চান, আমি আবার বাংলাদেশে খেলব। ওদেরকে আর কি বলব, ওরা তো আমাকে সব সময় ওপরে রাখছে।’

ফাহিমদুলকে দেখতে গিয়ে, গ্যালারিতে রাশেদের কাছে ছিল বাংলাদেশের পতাকা। সেটি দেখে যেন কিছুটা আবেগী হয়ে উঠলেন ফাহমিদুল, ‘আমার অনুভূতি অবশ্যই ভালো ছিল, প্রথমবার আমি আমার নিজের দেশের পতাকা দেখেছি গ্যালারির মধ্যে। এটা খুবই ভালো ছিল, ভালো অভিজ্ঞতা। ধন্যবাদ আপনাকে। আপনি অনেক দূর থেকে এসেছেন, আমার দেশের প্রতিনিধিত্ব করছেন।’

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।