ফুটবল খেলতে গিয়ে আহত যুবক, ৩ দিন পর মৃত্যু

ফুটবল খেলতে গিয়ে মাথায় আঘাত লেগে আহত হওয়ার তিনদিন পর কিরণ মিয়া (১৯) নামে এক যুবক মারা গেছেন। সোমবার(৭জুলাই) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিরণ মিয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের পশ্চিত কুতুবপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

কিরণের প্রতিবেশী ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বায়তুল মিয়া জানান, এলাকার যুবকরা দু’টি টিম করে গত শুক্রবার এলাকার মাঠে ফুটবল খেলার আয়োজন করেছিলেন। খেলার এক পর্যায়ে কিরণ বল নিয়ে গোল দিতে গেলে প্রতিপক্ষের গোলকিপারের সঙ্গে ধাক্কা খেলে মাথায় গুরুতর আঘাত পান। তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করলে সেখানেই গতকাল সোমবার দুপুরে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার(৮জুলাই) সকাল ১০টায় এলাকার ওই খেলার মাঠে জানাজা শেষে গ্রামের গোরস্থানে কিরণকে দাফন করা হয় বলে জানান তিনি।

খবরওয়ালা/এফএস 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।