ফোন হারালেন বিএনপি নেতা গয়েশ্বর, পেলে ৫০০০ টাকা পুরষ্কার

মতবিনিময় সভায় মোবাইল ফোন হারিয়েছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

জানা যায়, রাজধানীর লালবাগে ঢাকা-৭ আসনের বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।

বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামার পর তিনি বুঝতে পারেন ফোনটি হারিয়ে গেছে। সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করা হলেও, এটি হারিয়ে গেছে নাকি কেউ চুরি করেছে তা এখনও নিশ্চিত নয়।

কিছুক্ষণ খোঁজার পর ফোনটি না পাওয়ায় মাইকে ঘোষণা করা হয়, যে কেউ ফোনটির সন্ধান দিতে পারলে তাকে ৫০০০ টাকা পুরষ্কার দেওয়া হবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।