ফ্লোটিলা থেকে শহিদুল আলমের বার্তা

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ১৩টি নৌযান আটক করে দুই শতাধিক অধিকারকর্মীকে বন্দি করেছে ইসরায়েল। এই ফ্লোটিলায় প্রথম বাংলাদেশী হিসেবে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার(২ অক্টোবর) রাত ৩টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন তিনি। 

ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় সমুদ্র উত্তপ্ত হয়ে যায়, বজ্রপাত হয়, বিপদ আসে। আমরা দ্রুত সমুদ্রের ঝড়ের আগে যাওয়ার চেষ্টা করি। আরও একটি ব্যাপার ছিলো, যা আমরা পরে জানতে পারি। সবচেয়ে সামনের জাহাজ ‘আলমা’-এ ইসরায়েলি জলদস্যুরা হামলা করে। আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যতদ্রুত সম্ভব চেষ্টা করছি এগিয়ে যেতে। আমরা সবচেয়ে পেছনের, সবচেয়ে বড় জাহাজ। কাজেই, আমাদের ওপর কী আসবে তা এখুনি বোঝা যাচ্ছে না।’

তিনি আরও জানান, ইসরায়েলিরা তাদের ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি বলেন, ‘ইসরায়েল যেটা চেষ্টা করছে— অন্যদের ওপর হামলা করে আমাদের ভয় দেখানো, সাবধান করা— সেসব হচ্ছে। আমরা এই ঝড়ের মধ্যে বাইরে এসে একসঙ্গে আমাদের বক্তব্য জানাই, তাদের (আটক ফ্লোটিলার কর্মী) প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের সঙ্গে যে আছি তা প্রকাশ করি, গান গাই। সেটা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আপনারাও যে সাথে আছেন— আমাদের সাথে, তাদের সাথে এবং ইসরায়েলের বিরুদ্ধে আপনারাও যে লড়াই করছেন সেটা আমাদের জানাবেন। আমরা তাদের কাছে পৌঁছে দেবো।’

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।