ফ্লোরিডায় ফিলিস্তিনি ভেবে দুই ইসরায়েলি পর্যটককে গু’লি, গ্রে’প্তার ১

খবরওয়ালা অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফিলিস্তিনি ভেবে দুই ইসরায়েলি পর্যটককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মায়ামি বিচ পুলিশ।

ফ্লোরিডার ওই বাসিন্দার নাম মর্দেচাই ব্রাফম্যান (২৭) । গত রবিবার তার বিরুদ্ধে এই হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে ব্রাফম্যান বলেন, তিনি মায়ামি সৈকত দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন। পথে তিনি দুই ব্যক্তিকে দেখতে পান। তাঁর মনে হয়েছিল, ওই দুজন ফিলিস্তিনি। তিনি ট্রাক থামিয়ে নেমে আসেন। হত্যার উদ্দেশ্যে ওই দুই ব্যক্তিকে তিনি গুলি করেন। তবে ব্রাফম্যানের ছোড়া গুলি এক ব্যক্তির কাঁধে লাগে। অন্য ব্যক্তির লাগে হাতে। তাই তাঁরা প্রাণে বেঁচে যান।

মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তি ও সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ, ফিলিস্তিনিবিদ্বেষ ও ইহুদিবিদ্বেষ বেড়ে গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয়। ১৫ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী এই যুদ্ধ চলে। গত মাসে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান মেয়েশিশুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। ইলিনয়ে ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান ছেলেশিশুকে ছুরিকাঘাত করা হয়। অন্যদিকে মিশিগানে এক ইহুদিকে মারধর করা হয়। মেরিল্যান্ড ও শিকাগোতেও ইহুদিদের ওপর হামলা হয়েছে

খবরওয়ালা/টিএ
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।