বগুড়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় আগুনে পুড়ে আফতাব উদ্দিন (৫০) নামের এক প্রতিবন্ধী ব‌্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৫) দিবাগত রাত ১২টায় উপজেলার আমঝুপি সখিনার মোড়ে এ ঘটনা ঘটেছে। 

আফতার উদ্দিন উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। তি‌নি পেশায় মু‌দি দোকা‌নি ছি‌লেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম আগুনে পুড়ে মুদী দোকানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, প্রতিদিনের ম‌তো আফতাব তার মু‌দি দোকান বন্ধ করে দোকান ঘরেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ দোকান ঘরে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন দেখে নেভানোর চেষ্টা করে।  ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে মুদী দোকানি এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।