বগুড়ায় ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতিতে গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: বগুড়ায় ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতিতে গর্ভবতী এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১ মার্চ) দিবাগত রাতে শহরের জলেশ্বরীতলা এলাকায় এনাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। বগুড়া সদর সার্কেলের  অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ওই নারীর নাম রোখসানা আক্তার। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।

এসময় প্রাণ হারানো নারীর স্বজনেরা ওই প্রতিষ্ঠানের সাইনবোর্ড এবং দরজায় ভাংচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নিহত নারীর ভাই সাফিউল ইসলাম বলেন, ‘ শনিবার সকাল ১১টার দিকে রোখসানার প্রসব ব্যথা উঠে। তখন তাকে বাচ্চা প্রসবের জন্য এনাম ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং ক্লিনিক কর্তৃপক্ষের পরামর্শে ভর্তি করানো হয়। কিন্তু নেওয়ার পর দেখা যায় হাসপাতালে কোনো চিকিৎসক ছিল না। ক্লিনিক কর্তৃপক্ষের ভাষ্য ছিল, রোগীর ব্যাথা আরো বাড়ুক। ডাক্তার কিছুক্ষণ পর আসবেন। এইসব কথা বলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়া হয়।

সাফিউল আরও বলেন, রোগী ভর্তির প্রায় ১২ ঘন্টা পর ক্লিনিকে ডাক্তার উপস্থিত হন। কিন্তু রোগীর অবস্থা ভালো না থাকায় তাকে চিকিৎসার জন্য অন্যত্র নিতে বলা হয়। পরে রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে গর্ভের সন্তানসহ মৃত ঘোষণা করেন। এঘটনার পর ক্লিনিক কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন,ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।