বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, নিহত ১

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগরকান্দী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কার ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার।

সোমবার সকাল ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মনির হোসেন (২৮)। তিনি পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে। আহত হেলপার লায়ন মিয়া (২৫) একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত জানান, দুর্ঘটনার সময় চালক মনির হোসেন ঘুমাচ্ছিলেন এবং হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন। মহাসড়কের নাগরকান্দী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। হেলপার আহত অবস্থায় বের হয়ে এলেও চালক কেবিনে আটকে পড়েন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে চালকের মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত উভয় ট্রাক জব্দ করা হয়েছে এবং নিহত চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।