বগুড়ায় নদীতে ভাসছিলো দিনমজুরের লাশ

বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদী থেকে শাহজাহান আলী (৪৫) নামে এক দিনমজুরের গামছা পরা ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) বিকেল ৪টায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবিনগর বাঙ্গালী নদীর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান আলী উপজেলার নবিনগর গ্রামের রমজান আলীর ছেলে।

নিহত শাহজাহান আলীর স্ত্রী করিমন বিবি জানান, তার স্বামী পেশায় একজন দিনমজুর। অন্যান্য দিনের ন্যায় রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে জীবিকার তাগিদে দিনমজুর ঘাটতে শেরপুর উপজেলা এলাকায় গিয়েছিল। সন্ধ্যায় কাজ শেষ করে বাড়িতে রওনা হয়েছে বলে তাকে মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছিল। কিন্ত সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তারপর আর সে বাড়িতে ফিরে আসেনি।

আজ (সোমবার) বিকেলে নদীর ভেতর তার লাশ ভাসতে দেখে লোকজন খবর দিয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করা হয়। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ নেই। গামছা পরে সাঁতার দিয়ে নদী পার হওয়ার সময় তার স্বামী পানিতে ডুবে মারা যেতে পারেন বলে ধারণা করছেন করিমন বিবি।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, দিনমজুর শাহজাহান আলীর ভাসমান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব না।

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।