বগুড়ায় মব তৈরি করে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মব তৈরি করে শাকিল খন্দকার (৪০) নামে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বগুড়া শহরতলীর তেলিপুকুর এলাকার একটি ধানক্ষেত থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত শাকিল খন্দকার বগুড়া শহরের ছিলিমপুর মিয়াপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম বাকিবুল্লাহ খন্দকার। যুবলীগ নেতা বিপ্লব হত্যাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

নিহতের স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে তেলিপুকুর এলাকায় বালুর ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে শাকিল খন্দকারের সঙ্গে স্থানীয় শামীম ও পলাশের দ্বন্দ্ব চলছিল। গতকাল শুক্রবার রাতে জমি কেনাবেচার পাওনা দেড় লাখ টাকা দেওয়ার কথা বলে শাকিলের আত্মীয় সুজন তাকে তেলিপুকুর গ্যাসপাম্পের পেছনে ডেকে নেন। সেখানে গেলে পলাশ ও শামীম প্রায় ৩০-৪০ জন সহযোগী নিয়ে প্রথমে শাকিলের ভাগিনা তৌফিককে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে শনিবার পুলিশ এলাকার একটি ধান ক্ষেত থেকে শাকিলের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই নিলয়, রাতুলসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।