বগুড়ায় যুবদল নেতাকে হেয় করার প্রতিবাদে ঝাড়ু মিছিল

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানকে সামাজিক ভাবে হেয় করার অপচেষ্টার প্রতিবাদে শহরের কলোনি এলাকার বাসিন্দারা ঝাড়ু মিছিল করেছেন।

রবিবার (২ মার্চ)দুপুর ১টার দিকে শহরের স্টেশন রোডে প্রেসক্লাবের সামনে থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয় এবং সাতমাথায় গিয়ে শেষ হয়। মিছিলে পুরুষদের পাশাপাশি অসংখ্য নারী ঝাড়ু হাতে নিয়ে অংশ নেন। 

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে কলোনীবাসীর পক্ষ থেকে মিজানুর রহমান মিজান নামের একজন বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে যুবদল নেতা আবু হাসানের বিরুদ্ধে বসত-বাড়ি ভাংচুরের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেন।

তিনি বলেন, যুবদল নেতা আবু হাসানের বিরুদ্ধে বসত-বাড়ি ভাংচুরের অভিযোগ উত্থাপনকারী জিন্নাত আরা একজন ‘ধুরন্ধর’ নারী। তিনি কলোনি এলাকার শীর্ষ সন্ত্রাসী কামাল হোসেনের স্ত্রী। বর্তমানে পলাতক কামাল হোসেনের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, ভূমি দস্যুতা এবং ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। কামাল হোসেনের অপর দুই ভাই ঝন্টু এবং মিনকোও শীর্ষ সন্ত্রাসী। কয়েক বছর আগে পুলিশের সঙ্গে ক্রস ফায়ারে সন্ত্রাসী মিনকো মারা যায়। 

 জিন্নাত আরা শনিবার (১ মার্চ) বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান সম্পর্কে অনেক মিথ্যা তথ্য দিলেও কৌশলে নিজের স্বামীর পরিচয় গোপন করে গেছেন। একইভাবে তার স্বামীর দুই ভাই ঝন্টু এবং মিনকোর কথাও চেপে গেছেন। 

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান মিজান বলেন,আগামী ৭ দিনের প্রমাণ করতে না পারে তাহলে জিন্নাত আরার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ভুয়া নামে ফেসবুকে যেসব অ্যাকাউন্ট থেকে যুবদল নেতা আবু হাসানের চরিত্র হনন করার চেষ্টা চালানো হচ্ছে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।