খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৭ই ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১ এএম
বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা যুব শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ওরফে ঝটিকা শাহিনকে(৫২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা বিভাগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহরের বাদুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রাকিব হোসেন।
আটক শাহিনুর রহমান ওরফে ঝটিকা শাহিন শহরের কাটনার পাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন পরিবহণ ব্যবসায়ী।
রাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুব শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে ধর্ষণসহ ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্ত শাহিনকে আদালতে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/টিএ
মন্তব্য