বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামীর ছুরিকাঘাতে আহত দুই পুলিশ

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামির ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান।

রবিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঝোপগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন।

তিনি জানান, ওই দিন বেলা ১১টার দিকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে একটি ওয়ারেন্ট নিয়ে ফাঁড়ি থেকে রওনা হন এটিএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান। ঝোপগাড়ী এলাকায় গিয়ে তাঁরা মুরাদুন্নবি নিশান নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে শনাক্ত করেন। পুলিশ দেখে নিশান একটি দোকানে ঢুকে পড়েন। পুলিশ যখন তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করে, তখন তিনি হঠাৎ দোকান থেকে ছুরি নিয়ে দুই পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান।

পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন আরও জানান, ছুরিকাঘাতে এটিএসআই জাহাঙ্গীর আলমের পেট ও বুকে এবং কনস্টেবল মানিকুজ্জামানের হাত ও ঊরুতে গুরুতর আঘাত লাগে। পরে তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, ‘আহত পুলিশ সদস্যদের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁদের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।’

খবরওয়ালা/এসআর

2Q== বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামীর ছুরিকাঘাতে আহত দুই পুলিশ
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।