বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: হত্যা চেষ্টা মামলায় বগুড়ার শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ইয়াসিন উল কবির বকুলকে(৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা দাখিল মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইয়াসিন উল কবির বকুল উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ফুলতলা গ্রামের বাসিন্দা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২ নভেম্বর শেরপুর থানায় দায়ের করা হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে  মামলায় তদন্তে প্রাপ্ত আসামি ইয়াসিন উল কবির বকুল। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।