বগুড়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়ায় জুলাই-আগস্ট আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা তছলিম উদ্দিন আকন্দকে (৬৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮মে) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

তিনি দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মৃত সজেম উদ্দিনের ছেলে। তিনি তালোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ আবু রায়হান রাহিম হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম আওয়ামী লীগ নেতা তছলিম উদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে আবু রায়হান রাহিম হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসাবে তাকে গ্রেপ্তার করে ৯মে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।