বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগ নেতা বাবা-ছেলে গ্রেপ্তার

বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ (৬৫) ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (১২ এপ্রিল) ভোরে ঢাকার আদাবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইকবাল বাহার জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত-জনতার আন্দোলনে হামলার অভিযোগে হেলাল উদ্দিনের নামে পাঁচটি এবং তার ছেলে সুরুজের নামে চারটি মামলা রয়েছে।

হেলাল উদ্দিন কবিরাজ কাহালু পৌরসভার সাবেক মেয়র এবং তার ছেলে আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তারা ঢাকায় আদাবর এলাকায় আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকায় গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। তাদেরকে বগুড়ায় আনা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।