বগুড়া আর্ট কলেজে ৫ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী

বগুড়া প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বগুড়া আর্ট কলেজ আয়োজন করছে ৫ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। আগামীকাল (সোমবার) ২৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শহীদ টিটু মিলনায়তন চত্বরে আয়োজিত প্রদর্শনীতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও গুণী শিল্পীদের শতাধিক শিল্পকর্ম প্রদর্শিত হবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. উম্মে হাবিবা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হোসনা আফরোজা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া। বিশেষ অতিথি থাকবেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র এড. এ কে এম মাহবুবর  এবং বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মাদ সাইরুল ইসলাম।  এবং আগামী ২৮ ফেব্রুয়ারি সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

দুই পর্বের অনুষ্ঠানেই সভাপতিত্ব করবেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ও বগুড়া আর্ট কলেজের সভাপতি এ এ এম কাওসার হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ায় বৃহৎ পরিসরে কোনো আর্ট গ্যালারি নেই। তাই বগুড়া আর্ট কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রচেষ্টায় অস্থায়ী গ্যালারি তৈরি করে শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করছে তারা। এর ভুক্তভোগী ফটো সাংবাদিক, চিত্রশিল্পী সহ সংশ্লিষ্ট সকল শিল্পীবৃন্দ। তবুও শিল্পীরা তাদের শিল্পকর্ম প্রদর্শন করা থেকে থেমে নেই। শিল্প সংস্কৃতির বিকাশে তাদের এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠান সূচি: ২৪ ফেব্রুয়ারি দুপুর ২টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেল ৩টায় শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা। শিল্পকর্ম প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে। ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় পুরস্কার বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সমাপ্তি ঘোষণা করা হবে। 
 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।