বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘মাওলানা ভাসানী হল’ রাখলেন শিক্ষার্থীরা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নাম পরিবর্তন করে নতুন নাম দিয়েছেন ‘মাওলানা ভাসানী হল’।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হল প্রাঙ্গণে ‘মাওলানা ভাসানী হল’ নামের ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী জিসান আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘মাওলানা ভাসানী আজ অবহেলিত। অথচ তিনি কৃষি ও কৃষকের জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে হলের নামকরণে সব জাতীয় নেতার অবদান স্বীকৃতি পাক।  এই নাম পরিবর্তন তার প্রতি আমাদের শ্রদ্ধার প্রকাশ।’

এ বিষয়ে আরেক শিক্ষার্থী আরিফ তালুকদার বলেন, ‘হাসিনা সরকার যেভাবে সর্বত্র ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, আমরা সেই ফ্যাসিবাদের চিহ্ন রাখতে চাই না।’

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরীফ-আর-রাফি বলেন, ‘শিক্ষার্থীদের প্রদত্ত নামের বিষয়ে প্রশাসনিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হলের নাম পরিবর্তনের জন্য সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন। প্রশাসনিক সিদ্ধান্তের পরই নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্তভাবে কার্যকর হবে।’

খবরওয়ালা/এবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।