বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৭ জুন) রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

মৃত্যুর খবর নিশ্চিত করেন কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ।

তিনি জানান, গত ২২ মে নাসরিন সিদ্দিকীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে তাঁকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। পরে স্কয়ার হাসপাতালে নিউরো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে গত ২৪ মে মস্তিকে অস্ত্রপাচার হয়। ২২ মে থেকে তিনি অচেতন ছিলেন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শনিবার রাত ১১টায় নাসরিন সিদ্দিকী মৃত্যুবরণ করেন। এ সময় তাঁর পাশে স্বামী কাদের সিদ্দিকীসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।

ফরিদ আহমেদ জানান, শনিবার রাতেই নাসরিন সিদ্দিকীর মরদেহ টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কে কাদের সিদ্দিকীর বাসভবন ‘সোনার বাংলা’য় আনা হয়। রবিবার (৮ জুন) দুপুর ১২টায় মরদেহ কাদের সিদ্দিকীর আকুরটাকুরপাড়ার পৈতৃক বাসভবন ‘সিদ্দিকী কটেজ’–এ নেওয়া হবে। জোহরের নামাজের পর পিটিআই স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটিতে কাদের সিদ্দিকীর গ্রামের বাড়িতে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

প্রসঙ্গত, নাসরিন কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
 

খবরওয়ালা/এসআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।