বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ কুষ্টিয়ার নবগঠিত কমিটির সভা

fay 11 28 1 24 বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ কুষ্টিয়ার নবগঠিত কমিটির সভা

নিজ সংবাদ ॥ বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ এর  নবগঠিত কুষ্টিয়া জেলা কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ জানুয়ারী বিকাল ৪ টায় খেয়া রেস্তোরায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি লেখক গবেষক ড. আমানুর আমান এর সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় মৈত্র। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী স্বপন দত্ত, সাবেক ব্যাংকার ও সংগঠক কনক চৌধুরী, উদ্যোক্তা তোবিকা লাবিনা মনি, কলেজ শিক্ষক ড. আব্দুল কুদ্দুস খান, ড. নবীনুর রহমান খান,প্রভা সরকার, মহুয়া সাদিয়া ফারজানা, ড. র্শমিষ্ঠা হোসেন,আব্দুল মালেক, আব্দুল কাইয়ুম, খাদিজা আক্তার মুন, এ্যাড, নাজমুন নাহার, কবি শেখ আক্তার, সংষ্কৃতি কর্মী ও সংগঠক আসলাম হোসেন, সাংবাদিক ও বাচিক শিল্পী জহুরুল ইসলাম,নাফিজ জুয়েল, আকাশ চক্রবর্তী, বিএম তৌহিদুল ইসলাম, রত্না বাগচি, কবি আব্দুল্লাহ সাঈদ, লেখক মোহিত চন্দ গোবিন্দ, রেজাউল করিম, সুলতানা রেবেকা নাসরিন, সংগঠক আনোয়ার কবির বকুুল, নির্মল কুমার, , এসএস রুশদি, সংগঠক এস.এম. শামীম রানা প্রমুখ। সংগঠনের সভাপতি ড. আমানুর আমান জানান, অচিরেই সংগঠনের কুষ্টিয়া শাখার একটি অভিষেক ও একই সাথে ঢাকার নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি অনুষ্ঠান করা হবে। এ সংগঠন বাঙালীর  হাজার বছরের ইতিহাস-সংস্কৃতি ও চেতনার একটি সংগঠন। সে লক্ষ্যেই সংস্কৃতির একটি বৃহত্তর পরিমন্ডল গড়তে কাজ করে যেতে চায়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।