বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানো নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জারি করা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বনশ্রীর স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন সিকদারের এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রিটকারীর আইনজীবী জানান, ডিএনসিসি মেরাদিয়া এলাকাকে খালি দেখিয়ে হাট বসানোর বিজ্ঞপ্তি জারি করে, যা সত্য নয়। হাটের জায়গাটি আবাসিক এলাকার মধ্যে হওয়ায় অতীতে ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়েছে। তাই জনস্বার্থ বিবেচনায় এই রিটটি করা হয়, যা হাইকোর্ট আমলে নিয়েছেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।