বন্ধুর ফ্ল্যাটে থেকে শ্রমিক লীগ সভাপতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলীর (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আক্কাস আলী মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি এবং মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ছিলেন।  

গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, আক্কাস আলী প্রায় ১৫-২০ দিন আগে বন্ধু জাহিদ হাসান ঢালীর ফ্ল্যাটে বেড়াতে আসেন এবং ওই বাসাতেই অবস্থান করছিলেন।    

পারিবারিক ও ব্যবসায়িক লোকসানজনিত কারণে তিনি আর্থিক সংকটে পড়েন। প্রায় সময় পরিবারের সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এর আগেও তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায়।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ৩টার মধ্যে যেকোনো সময় আক্কাস আলী বাসায় একা থাকার সুযোগে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।