বন্ধ হচ্ছে অবৈধ স্যাটেলাইট পে-চ্যানেল

দেশে স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। দেশের কিছু ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) অনুমোদন ছাড়া স্যাটেলাইট পে-চ্যানেল বিজ্ঞাপনসহ (ক্লিন ফিডবিহীন) দেখাচ্ছে।

বিটিআরসি আগামী ২৯ মার্চের মধ্যে এ সংশ্লিষ্ট স্টেক সম্প্রতি বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন শাখার উপপরিচালক মো. হাসিবুল কবিরের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের কিছু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যথাযথ অনুমোদন ছাড়াই প্রযুক্তি ব্যবহার করে অনুমোদিত বিদেশি চ্যানেলের ডিস্ট্রিবিউটরদের (পরিবেশকদের) পরিবেশিত পে-চ্যানেলগুলো পাইরেসি করে বাসা-বাড়িতে ক্লিন ফিডবিহীন অবস্থায় ইন্টারনেট কানেকশনে প্রদর্শন করছে।
এছাড়া কিছু কিছু ডিজিটাল প্ল্যাটফর্মেও একই কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে বাংলাদেশ স্যাটেলাইট কম্পানি লিমিটেডের সেবার আওতায় বিদেশি চ্যানেলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

এসব আইএসপি প্রতিষ্ঠানের এমন অবৈধ কার্যক্রম বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ৭৩ নম্বর ধারা এবং আইএসপি গাইডলাইনের অনুচ্ছেদ ৭ দশমিক ৬-এর লঙ্ঘন।

একইসঙ্গে গাইডলাইনের সঙ্গে সংযুক্ত এপেনডিক্স-৪ এর ২(ডি) (এক্স)-এর হলফনামার অঙ্গীকারের সরাসরি বরখেলাপও।

এ পরিস্থিতিতে ইন্টারনেট সেবার আওতায় পাইরেসি ও ক্লিন ফিডবিহীন স্যাটেলাইট চ্যানেল প্রদর্শন বন্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই পত্র জারির পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে (২৯ মার্চ) বিটিআরসিকে জানানোর জন্যও নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

চিঠিটি আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি, সব আইএসপিদের (জাতীয়, বিভাগীয়, জেলা, থানা পর্যায়) পাঠানো হয়েছে।

খবরওয়ালা/ এমএজেড

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।