বরিশালে এক যুবককে কুপিয়ে হত্যা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বরিশালে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. সুরুজ গাজী (৩৫) নামে এক যুবককে। নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ধারালো অস্ত্রের কোপে নিহত হন তিনি। এঘটনায় গুরুতর আহত হয়েছেন নয়ন গাজী (৩২) নামের আরেক ব্যক্তি।

রবিবার(২ মার্চ) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক লেনদেনের জেরে স্থানীয় লোকজনের সঙ্গে প্রথমে ঝগড়া ও পরে কোপাকুপি ঘটনা ঘটে। এ সময় উভয়ে এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত সুরুজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর গুরুতর আহত নয়ন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানান, নিহত সুরুজের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

খবরওয়ালা/এফএস

 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।