বরিশালে লাশ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুইজনের, আহত ২

বরিশালের বাকেরগঞ্জে লাশ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আরও দুই জন আহত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইউনিয়নের ওই ওয়ার্ডের বাসিন্দা আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও চান্দু সিকদারের ছেলে ফিরোজ সিকদার (২০)।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বার্ধক্যজনিত কারণে ওই এলাকার এক বৃদ্ধ আনিচ হাওলাদার (৭০) মারা যান। আছরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফনের জন্য নেওয়া হয়। পরে লাশ কবরে নামানোর সময় পাশে থাকা বৈদ্যুতিক ক্যাবল স্টিলের তৈরি খাটিয়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন চারজন। পরে তাদের দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুইজন মারা যান।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।