বর্ধিত সভার সমাপনী ভাষণে নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন তারেক রহমান

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাপনী ভাষণের মধ্য দিয়ে শেষ হলো বিএনপির বর্ধিত সভা। তিনি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় দলের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্ধিত সভা বৃহস্পতিবার রাত ১১টায় এ সভা শেষ হয়। সভায় সমাপনী ভাষণ দেন সভার সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাপনী ভাষণে বিরাজমান পরিস্থিতিতে নেতা-কর্মীদের ঐক্যের তাগিদ দেন তারেক রহমান। নেতা-কর্মীদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সাড়ে পাঁচ মাস আগে বলেছিলাম, নির্বাচনকে ঘিরে এক অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করবে। আজ সাড়ে পাঁচ মাস পর সেই অদৃশ্য শক্তির অনেক কর্মকাণ্ডই দৃশ্যমান হচ্ছে। এ বিষয়ে নেতা–কর্মীদের সতর্ক থাকতে হবে।’

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে সমাপনী ভাষণে তারেক রহমান বলেন, একটি দল জনগণের কাছে বলছে যে তারা বেহেশতের টিকিট বিক্রি করছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। মিথ্যা দিয়ে যে দলের শুরু তারা অনেক কিছুই করতে পারে। দৃশ্যমান হোক অথবা অদৃশ্য হোক, এটাকে মোকাবিলা করতে হবে। এ বিষয়ে নেতা–কর্মীরাই তাদের করণীয় ঠিক করবে।’

ভারতকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন ইস্যুতে ষড়যন্ত্র করতে প্রতিবেশী দেশ বসে থাকবে না। তারা নানা রকম ষড়যন্ত্র করবে। তাদের মোকাবিলা করতে হবে।’

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।