বলিউড সিনেমা ‘সরদার জি ৩’-এ দেখা যাবে হানিয়া আমিরকে

‘কাভি মে কাভি তুম’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। কেবল নাটকে নয় এবার বলিউড সিনেমা ‘সরদার জি ৩’-এ দেখা যাবে তাকে।

পাকিস্তানি এক গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বলা হয় যে, হানিয়া এখন বলিউডে তার বহুল প্রতীক্ষিত অভিষেকের জন্য প্রস্তুত। 

জানা গেছে, হানিয়া আমির অভিনীত বলিউড সিনেমার নাম ‘সরদার জি ৩’। ইতিমধ্যে অভিনয়শিল্পী চূড়ান্ত করে শুটিং শুরু হয়েছে সিনেমাটির। পাঞ্জাবি এ সিনেমায় হানিয়ার বিপরীতে দেখা যাবে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে।

এ সিনেমায় চমক হিসেবে আরও থাকছেন পাঞ্জাবি সুপারস্টার নিরু বাজওয়া।

সিনেমার গল্প কী, সে সম্পর্কে কোনো তথ্য জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিনেমার শুটিংয়ের কিছু ভিডিও এবং স্থির চিত্র। যা দেখে সিনেমাটি ঘিরে আগ্রহ বাড়ছে দর্শকদের।

সিনেমাটি কবে মুক্তি পাবে সে প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

তবে সিনেমার নায়ক চরিত্রে অভিনয় করা দিলজিৎ জানিয়েছেন চলতি বছরের জুনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সরদার জি ৩’।
‘সর্দার জি’ সিরিজের প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। দ্বিতীয় কিস্তি ২০১৬ সালে মুক্তি পায়। প্রথম কিস্তিতে অভিনয় করলেও দ্বিতীয় কিস্তিতে অভিনয় করেননি দিলজিৎ। এবার তৃতীয় কিস্তিতে হানিয়া আমিরকে নিয়ে ফিরছেন এ গায়ক-অভিনেতা।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।