বাংলাদেশি সন্দেহে আসামে ৫০ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অন্তত ৫০ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। গুয়াহাটি, গোলাঘাট, ধুবরি, বারপেতা ও চাচর জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোমবার (২৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আটক ব্যক্তিদের আত্মীয়-স্বজনরা দাবি করছেন, তারা সকলেই ভারতের নাগরিক এবং তাদের কাছে প্রয়োজনীয় পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্র রয়েছে।

আসাম পুলিশের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের আপাতত রাজ্যের রূপনগর পুলিশ রিজার্ভ ক্যাম্পে রাখা হয়েছে। সেখানে তাদের স্বজনরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, রাজ্য সরকারের নির্দেশে আসামে অবৈধ অনুপ্রবেশকারী ও নথিবিহীন বিদেশিদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবেই গত শনিবার (২৪ মে) ও রবিবার (২৫ মে) ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, অবৈধভাবে বসবাসের অভিযোগে গত শনিবার আসামের মুড়িগাঁও জেলা থেকে ৯ জন প্রকৃত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। তাদের পরিচয় যাচাইয়ের পর গোলপাড়া ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়।

আসাম রাজ্য সরকারের এই পদক্ষেপ নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে যেসব ব্যক্তি প্রকৃত ভারতীয় নাগরিক হয়েও অনুপ্রবেশকারী হিসেবে আটক হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

 

সূত্র: এনডিটিভি

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।