বাংলাদেশী তরুণীর প্রেমের টানে চীনা যুবক রাজবাড়ীতে!

ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে রাজবাড়ীর এক তরুণীকে জীবনসঙ্গিনী করলেন চীনা নাগরিক ঝং কেজুন (৪৬)।

এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিনোদপুর গ্রামে নবদম্পতিকে একনজর দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

জানা যায়, প্রায় এক বছর আগে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম লিটল রেড বুক-এ রাজবাড়ীর মোছা. রুমা খাতুনের (২১) সাথে ঝং কেজুনের পরিচয় হয়। সময়ের সাথে সাথে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ককে বিয়েতে রূপান্তরিত করতে সম্প্রতি বাংলাদেশে আসেন ঝং কেজুন।

গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিকের কার্যালয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে স্থানীয় মসজিদের ইমাম ইসলামী শরিয়ত মোতাবেক তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বর্তমানে এই দম্পতি রুমার গ্রামের বাড়িতেই থাকছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।