বাংলাদেশে আসছেন মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কিয়ার

আগামী মে মাসে বাংলাদেশ আসছেন মিস ইউনিভার্স খ্যাত বিশ্বসুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে মুশফিকুল ফজল আনসারী লিখেছেন, “মেক্সিকো সফররত মিস ইউনিভার্স- ২০২৪ ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ ও তার দল আমাদের দূতাবাসে এলে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি মেক্সিকোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ডেনমার্কের প্রথম মিস ইউনিভার্স হিসেবে বিজয়ী হন। ভিক্টোরিয়া আগামী মে মাসে বাংলাদেশে জনহিতকর কার্যক্রমে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন।”

উল্লেখ্য, ১২৫ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ২০২৪ সালে মিস ইউনিভার্সসের মুকুট ছিনিয়ে নেন ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। মিস ইউনিভার্সের মঞ্চে ডেনমার্কের এটি ছিল প্রথম কোনো জয়।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।