বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশের জন্য পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ মনোনয়ন চূড়ান্ত নয়। মার্কিন সিনেটে অনুমোদন পেলে তাকে রাষ্ট্রদূত নিয়োগ করা হবে। 

মঙ্গলবার(২ সেপ্টেম্বর) ট্রাম্পের বার্তাটি হোয়াইট হাউস দেশটির সিনেটে পাঠিয়েছে বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন পেশাদার কূটনীতিক। বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ২০১৯ থেকে তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগে কাউন্সিলর হিসেবে নিয়োজিত ছিলেন।

ক্রিস্টেনসেন ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডের কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের বৈদেশিক নীতির প্রভাব সম্পর্কে কমান্ডারকে পরামর্শ প্রদান করেছেন তিনি।

গতবছর বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস অবসরে যান। এরপর ট্রেসি অ্যান জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।